খেজুর খাওয়ার উপকারিতা অনেক আসেন তাহলে এই পোস্ট থেকে জানি। যা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় প্রচুর খেজুর গাছ হয়। সবচেয়ে বেশি খেজুর উৎপন্ন হয় মিসর, ইরান, আলজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, পাকিস্তান, সুদান, ওমান ও তিউনিসিয়ায়। বাংলাদেশের খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, লালমাই পাহাড়ী এলাকা, ভাওয়াল ও মধুপুর গড়ে এ গাছ বেশি এবং সর্বত্রই কমবেশি জন্মে। খাদ্য ও কৃষি সংস্থার হিসাব মতে, বাংলাদেশে ৬৮.১০ বর্গকিলোমিটার জমিতে খেজুর গাছ জন্মে। এদেশে খেজুর গাছের সংখ্যা ৬ কোটি ৬৭ লক্ষের বেশি। খেজুর গাছ স্ত্রী, পুরুষ উভয়ই হয়। শতকরা ৫০ ভাগ স্ত্রী গাছ হয়। ৪-৮ বছরের মধ্যে গাছে ফল আসে । স্ত্রী গাছে ফুল ও ফল হয়। ফল প্রথমে সবুজ পাকলে খয়েরি লাল রঙের হয়।
জনপ্রিয় খেজুর এর তালিকা
খেজুরের প্রায় ২০০ এর মতন জাত রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রচলিত কিছু জাত হচ্ছে :
আজওয়া খেজুর : সৌদি আরবের এক অতি পরিচিত খেজুর। আরবের প্রাচীণতম প্রসিদ্ধ খেজুর গুলোর মধ্যে অন্যতম এটি। সৌদির বিভিন্ন অঞ্চল, বিশেষ করে মদীনায় এই খেজুল বেশি পাওয়া যায়।
মেদজুল খেজুর: এই খেজুরের মূল উৎপত্তিস্থল জর্ডান হলেও বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই এর চাষ করা হয়। বড় আকার, নরম চেক্সচার ও প্রাকৃতিক মিষ্টি স্বাদের জন্য একে খেজুরের রাজা হিসেবেও অভিহিত করা হয়।
মারইয়াম খেজুর: সৌদির প্রসিদ্ধ খেজুর গুলোর মধ্যে অন্যতম এই মারইয়াম খেজুর।
সুক্কারি খেজুর: ক্রিমি টেক্সচার আর মধুর মতন মিষ্টিতার জন্য এই খেজুর সমাদৃত। আরবিতে সুক্কারি অর্থ মিষ্টি। চিনির চেয়েও মিষ্টি স্বাদের হওয়ায় আরবরা এই খেজুরের নাম দিয়েছে সুক্কারি।
জাহিদি খেজুর: এই খেজুর মূলত ইরাকে চাষ করা হতো। তবে সময়ের পরিবর্তনে হালকা বাদামী এই খেজুর বর্তমানে বেশ পরিচিত।

খেজুর এর পুষ্টিগুণ
USDA এর তথ্য অনুযায়ী ১০০ গ্রাম খেজুর থেকে গড়ে পুষ্টি উপাদান পাওয়া যায়;
কার্বোহাইড্রেট: ৭৮.৯৭ গ্রাম
ক্যালোরি: ২৭৭ কিলোক্যালোরি
পটাসিয়াম: ৬৯৬ মিলিগ্রাম
ডায়েটারি ফাইবার: ৬.৭ গ্রাম
ভিটামিন বি৬: ০.২৪৯ মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম: ৫৪ মিলিগ্রাম
খেজুর এর উপকারিতা
খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। এতে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে। আঁশের জোগানও যথেষ্ট। তাই এ ফল ডায়েটে রাখতে পারলে শরীরের প্রয়োজনীয় উপাদান সহজেই মেলে।
রক্তস্বল্পতা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে খেজুর খুবই প্রয়োজনীয়। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন, তার প্রায় ১১ ভাগ পূরণ করে খেজুর।
চিনির অন্যতম সেরা বিকল্প খেজুরের রস ও গুড়। খেজুরের গুড় চিনির পরিবর্তেও অনেক সময় ব্যবহার করা হয়।
হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে খেজুরের ভেতরে থাকা নানা খনিজ। তাই হার্টের স্বাস্থ্যের জন্যও এই ফল উপকারী।
খেজুরে থাকা সোডিয়াম রক্তের চাপকে নিয়ন্ত্রণ করে। তাই উচ্চ রক্তচাপের রোগীর ডায়াটে খেজুর রাখা উচিত।
খেজুর লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখে।
হৃদপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরী। গবেষণায় দেখা যায়, পুরোরাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস হার্টের রোগীর সুস্থতার কাজ করে।
ভিটামিন- এ সমৃদ্ধ এই ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। খেজুর প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব। সাথে সাথে আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সহায়তা করে।
খুব দুর্বল লাগছে অথবা দেহে এনার্জির অভাব হচ্ছে? তাহলে ঝটপট খেয়ে নিন খেজুর। তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই।
খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে অনেক ভুমিকা পালন করে থাকে। যেমন খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে।
খেজুরের মধ্যে রয়েছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার ও বিভিন্ন ধরণের অ্যামিনো অ্যাসিড যা সহজে খাবার হজমে সহায়তা করে। এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
সতর্কতা
যেহেতু এটি উচ্চ ক্যালরি যুক্ত ফল তাই অতিরিক্ত গ্রহণে ওজন বৃদ্ধি হওয়ার ঝুঁকি থেকে যায়। তাছাড়া এতে বেশ ভালো মাত্রায় পটাশিয়াম থাকায় কিডনি রোগীদের ক্ষেত্রে ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করা আবশ্যক। খেজুর এর উপকারিতা সম্পকেৃ হাদিসে এসেছে, যে ব্যাক্তি ভোরে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোন বিষ ও যাদু-টোনা তার ক্ষতি করতে পারবে না । খেজুরের অসীম উপকারিতা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তাই প্রতিদিন খেজুর গ্রহণের অভ্যাস করা উত্তম।
লেখকের শেষ কথা
খেজুরে প্রচুর মাত্রায় প্রাকৃতির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা একাধিক রোগকে দূরে রাখার পাশাপাশি শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, এই ফলটিতে বেশ কিছু অ্যান্টি-ব্যাকটেরিয়ার প্রপাটিজও রয়েছে, ফলে নিয়মিত খেজুর খেলে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেকাংশে হ্রাস পায়। তাই আমাদের সকলের খেজুরের উপকারিতা জানা দরকার।
আরো পড়ুনঃ চিয়া সিড খাওয়ার উপকারিতা: কেন খাবেন ও কি উপকারিতা জানুন
