সকালের খালি পেটে চিয়া সিড খাওয়া বেশ উপকারিতা আছে । এতে রয়েছে আঁশ, উদ্ভিজ্জ আমিষ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান। অনেকেই সকালে খালি পেটে পানির সঙ্গে চিয়া সিড ভিজিয়ে খেয়ে থাকেন। নিয়মিত ও পরিমিত পরিমাণে থেলে এটি শরীরের নানা উপকারে আসতে পারে। চিয়া একটি সুপার সীড যাতে আছে প্রচুর পরিমানে ওমেগা-৩ ফ্যাটি এসিড কোয়েরসেটিন কেম্পফেরল ক্লোরোজেনিক এসিড এবং ক্যাফিক এসিড নামক এন্টিঅক্সিডেন্ট পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ।
চিয়া সীড সব ধরণের আবহাওয়ায় হয় এবং এতে পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না। চিয়া বীজ সাদা ও কালো রং এর এবং তিলের মত ছোট সাইজের হয়। এখানে উল্লেখ্য যে চিয়া সীড এবং তোকমা নিয়ে একটি ভুল ধারণা আছে। অনেকেই তোকমাকে ভুল করে চিয়া সীড মনে করেন। চিয়া সীড তোকমার চেয়ে সাইজে ছোট, তবে এদুটোর পুষ্টিগুণ প্রায় একই। তোকমার ইংরেজি নাম ব্যাসিল সীড।

চিয়া সীডের পুষ্টিগুণ
ইউনাইটেড স্টেটাস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বা ইউএসডিএ এর ন্যাশন্যাল নিউট্রিয়েন্ট ডাটাবেজ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি ৩.৫ আউন্স (১০০ গ্রাম) চিয়া সিডে রয়েছে।
৪৮৬ ক্যালোরি, ৬% পানি, ৪২.১ গ্রাম কার্বোহাইড্রেট, ৩৪.৪ গ্রাম ফাইবার বা খাদ্যআঁশ, ১৬.৫ গ্রাম প্রোটিন, ০গ্রাম চিনি, ০% গ্লুটেন, ৩০.৭ গ্রাম ফ্যাট।
- কমলার চেয়ে ৭ গুন বেশি ভিটামিন সি
- দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম
- কলার চেয়ে দ্বিগুণ পটাসিয়াম
- স্যামন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩
- পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন
চিয়া সিড খাওয়ার নিয়ম
চিয়া সিডকে আলাদা করে রান্না করা লাগে না, বরং এটি কিছু নির্দিষ্ট খাবারের ওটস, পুডিং, জুস, স্মুদি ইত্যাদি সাথ মিশিয়ে খেয়ে নেয়া যায়। এছাড়াও কেউ চাইলে টকদই, সিরিয়াল রান্না করা সবজি বা সালাদের ওপরে ছড়িয়েও খেতে পারেন। প্রাচীন মায়া এবং অ্যাজটেক জাতির মানুষ চিয়া সিডকে সানার থেকেও মূল্যবাণ মনে করত। তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহস জোগাবে।
চিয়া সীড সব ধরণের আবহাওয়ায় হয় এবং এতে পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না। চিয়া বীজ সাদা ও কালো রং এর এবং তিলের মত ছোট সাইজের হয়। এখানে উল্লেখ্য যে চিয়া সীড এবং তোকমা নিয়ে একটি ভুল ধারণা আছে। অনেকেই তোকনাকে ভুল করে চিয়া সীড মনে করেন। চিয়া সীড তোকমার চেয়ে সাইজে ছোট, তবে এদুটোর পুষ্টিগুণ প্রায় একই। তোকমার ইংরেজি নাম ব্যাসিল সীড ।
চিয়া সিডের উপকারিতা
- চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
- এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে
- চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে
- চিয়া বীজ হাড়র স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি
- চিয়া সিড ব্লাহ সুগার স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস ঝুঁকি কমায়
- চিয়া সিড মলাশয় পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়
- চিয়া বীজ হড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি
- চিয়া সিড শরীর থেরক টক্সিন বের করে দেয়
- চিয়া সিড প্রদাহজনিত সমস্যা দূর করে
- চিয়া সিড ভাল ঘুম হতে সাহায্য করে
- চিয়া বীজ ক্যান্সার রোধ করে
- চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
- চিয়া সিড হজমে সহায়তা করে
- চিয়া সিড ত্বক, চুল ও নখ সুন্দর রাখে
ওজন কমাতে কার্যকর
চিয়া সিডে উচ্চমাত্রার ফাইবার এবং প্রোটিন থাকায় যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি বেশ উপকারী। প্রতি ২৮ গ্রাম চিয়া সিডে ১০ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে, যা আমাদের দৈনন্দিন খাদ্যচাহিদার প্রায় ৩৫%। চিয়া সিডে বিদ্যমান ফাইবার বা খাদ্যআঁশ মূলত দ্রবণীয়। এটি পানি শোষণ করে জেলির ন্যায় থকথকে আঠালো বর্ণ ধারণ করে এবং আমাদের পাকস্থলীতে যেয়ে বিপাকপ্রক্রিয়ার গতি ধীর করে আনে। ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং ক্ষুধা কম লাগে।
এছাড়াও, চিয়া সিডের প্রোটিন আমাদের ক্ষুধা নিবারণ এবং অতিরিক্ত খাদ্যগ্রহণের প্রবণতা কমিয়ে আনে। পাবমেড সেন্ট্রাল কর্তৃক প্রকাশিত একটি গবেষণায় দুইটি পৃথক দলকে দুইরকম খাবার প্রাতঃরাশে দেয়া হয়। প্রথম দলকে ৭ গ্রাম চিয়া সিড প্রতিদিন টকদইয়ের সাথে মিশিয়ে দেয়া হয়, এবং ২য় দলকে চিয়া সিড ছাড়া শুধু টকদই খেতে দেয়া হয়।
কয়েকদিন ব্যাপী চলা এই গবেষণা শেষে দেখা যায় যে, যারা প্রাতঃরাশে শুধুমাত্র টকদই খেয়েছেন তাদের তুলনায় যারা টকদই এবং চিয়া সিডের মিশ্রণ খেয়েছেন তারা তুলনামূলক ভাবে অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা কমিয়ে আনতে পেরেছেন এবং অল্পেই পূর্ণতা পেয়েছেন।
লেখকের শেষ কথা
চিয়া সিড আমাদের অনেকের কাছে পরিচিত হলেও চিয়া সিড কি, চিয়া সিড এর উপকারিতা ও চিয়া সিড খাওয়ার নিয়ম অধিকাংশই জানিনা। না জানার কাননে চিয়া সিডের অসাধারণ সব উপকারিতা থেকে প্রতিনিয়ত আমরা নিজেদেরকে বঞ্চিত করছি। চিয়া সিডকে আলাদা করে রান্না করা লাগে না, বরং এটি কিছু নির্দিষ্ট খাবারের সাথে মিশিয়ে খেয়ে নেয়া যায়। এছাড়াও কেউ চাইলে টকদই, সিরিয়াল, রান্না করা সবজি বা সালাদের ওপরে ছড়িয়েও খেতে পারেন।
আরো পড়ুনঃ মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা এবং মেথি খাওয়ার সঠিক নিয়ম
