Close Menu
    Facebook X (Twitter) Instagram
    ProbashiDaily
    • DMCA Policy
    • Disclaimer
    • About Us
    • Contact Us
    • Terms and Conditions
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Travel & Tourism
    • Education and Jobs
    • Health Update
    • Latest news
    • Others
    Subscribe
    ProbashiDaily
    Home»Health Update»ব্রণ দূর করার উপায় : কারণ, ধরণ এবং চিকিৎসা
    Health Update

    ব্রণ দূর করার উপায় : কারণ, ধরণ এবং চিকিৎসা

    Mohammad Abulllha WahedBy Mohammad Abulllha WahedNovember 22, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ব্রণ দূর করার উপায় : কারণ, ধরণ এবং চিকিৎসা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আপনার মুখের ব্রণ নিয়ে চিন্তিত তাহলে আপনি এই  ব্রণ দূর করার উপায় পোস্টটি দেখতে পারেন, আসা করি ১০০% সমাধান পেয়ে যাবেন।  আয়নার সামনে দাঁড়িয়ে মুখে নতুন ব্রণ দেখলে মন খারাপ হওয়া খুব স্বাভাবিক। বাংলাদেশের গরম, আর্দ্র আবহাওয়া, ধুলোবালি, ঘাম, তেলাচিটাচিটে ত্বক এবং অনিয়মিত ঘুম। সব মিলিয়ে ব্রণ অনেকেরই নিয়মিত সমস্যা। অনেকে ব্রণ দেখলেই টুথপেস্ট, লেবুর রস, স্টেরয়েড মিশ্রিত ক্রিম বা অ্যান্টিবায়োটিক ক্রিম নিজে নিজে ব্যবহার করে। এতে শুরুতে সামান্য ভালো মনে হলেও পরে ত্বক আরও সংবেদনশীল হয়ে যায়, ব্রণ বাড়তে পারে এবং দাগ পড়ার ঝুঁকি তৈরি হয়। 

    ব্রণ কেন হয়?

    ত্বকের রোমকূপের পাশে তেল গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে সিবাম বা তেল তৈরি হয়। কোনো কারণে তেল বেশি তৈরি হলে এবং মৃত কোষ জমে রোমকূপ বন্ধ হলে  ভেতরে ব্যাকটেরিয়া বেড়ে প্রদাহ তৈরি করতে পারে। তখন ব্রণ হয়। 

    • হরমোনের পরিবর্তন: বয়ঃসন্ধি, মাসিকের আদে, বা হরমোনের ওঠানামার কারণে তেলগ্রন্থি বেশি সক্রিয় হতে পারে। এতে ব্রণ বাড়ে। 
    • গরম ও আর্দ্র আবহাওয়া: ঘাম, ধুলাবালি ও আর্দ্রতা রোমকূপ বন্ধ করতে পারে। তাই গরম বা বর্ষাকালে অনেকের ব্রণ বেড়ে যায়। 
    • ভুল স্কিনকেয়ার: বারবার স্ক্রব করা, শক্ত সাবান ব্যবহার, তেলভিত্তিক ভারী ক্রিম, কমেডোজেনিক মেকআপ বা মেকআপ রেখে ঘুমানো ব্রণ বাড়াতে পারে। 
    • স্টেরয়েড ক্রিমের অপব্যবহার: প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড মিশ্রিত ক্রিম ব্যবহার করলে শুরুতে ব্রণ কম মনে হলেও পরে ব্রণ বাড়তে পারি, ত্বক পাতলা হতে পারে এবং মুখে লালচে ভাব বা সংবেদশীলতা তৈরি হতে পারে। 
    • খাদ্যভ্যাস: উচ্চ খাবার যেমন- অতিরিক্ত চিনি, মিষ্টি পানীয়, সাদা রুটি, ফাস্টফুড, কিছু মানুষের ব্রণ বাড়াতে পারে। দুধ বা দুগ্ধজাত খাবারেও কারও কারও ব্রণ বাড়াতে পারে, তবে সবার ক্ষেত্রে নয়। 

    ব্রণ দূর করার উপায় : কারণ, ধরণ এবং চিকিৎসা

    ব্রণ হলে যেগুলো ভুল করবেন না

    ব্রণ কমানোর নামে কিছু ঘরোয়া ভুল পদ্ধতি ত্বকের ক্ষতি করতে পারে। 

    • ব্রণ খুঁটবেন না
    • টুথপেস্ট, লেবুর রস লাগাবেন না
    • প্রেসক্রিপশন ছাড়া ক্রিম ব্যবহার করবেন না 
    • নিজে নিজে Antibiotic Cream বারবার ব্যবহার করবেন না
    • Isotretinoin বা retionid জাতীয় ওষুধ নিজে নিজে শুরু করবেন না
    • oily/heavy makeup রেখে ঘুমাবেন না 
    • খুব বেশি স্ক্রাব করবেন না
    • একসাথে অনেক active ingredient ব্যবহার করবেন না

    কখন ডাক্তার দেখাবেন

    সব ব্রণেই সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো লাগে না। কিন্তু কিছু ক্ষেত্রে দেরি করলে দাগ বা জটিলতা বাড়তে পারে। 

    • ৬-৮ সপ্তাহ সঠিক Skincare/OTC careকরেও উন্নতি না হলে 
    • বড়, ব্যথাযুক্ত Nodular  বা Cystic acne হলে 
    • ব্রণে দাগ, গর্ত বা কলো দাগ পড়তে শুরু করলে 
    • ব্রণ বুকে, পিঠে, ঘাড়ে বা কাঁধে ছড়িয়ে গেলে 
    • মেয়েদের অনিয়মিত মাসিক, অতিরিক্ত facial hair  বা  PCOS লক্ষণ থাকলে 
    • ব্রণ আত্মবিশ্বাস, মানসিক চাপ বা Social life ক্ষতিগ্রস্ত করলে 
    • আগের চিকিৎসায় বারবার ব্রণ ফিলে এলে

    ফার্মাসিস্টের সতর্কতা

    বাংলাদেশে ব্রণের ক্ষেত্রে একটি সাধারণ ভুল হলো প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড মিশ্রিত ক্রিম. অ্যান্টিবায়োটিক ক্রিম বা ফর্সা করার ক্রিম ব্যবহার করা। এগুলো অনেক সময় ব্রণকে সাময়িকভাবে কম দেখালেও দীর্ঘমেয়াদ ত্বক পাতলা, সংবেদশীল ও ব্রণপ্রবণ করে তুলতে পারে। 

    হালকা ব্রণে নিয়মিত মৃদু এবং সঠিক অভ্যাস অনেক সাহায্য করে। তবে ব্রণ ৬-৮ সপ্তাহেও না কমলে , বড় ব্যথাযুক্ত ব্রণ হলে দাগ বা গর্ত পড়তে শুরু করলে অথবা ব্রণ মানসিক চাপ তৈরি করলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শনিন। 

    লেখকের শেষ কথা

    ব্রণ খুব সাধারণ একটি ত্বকের সমস্য, কিন্তু ভুল চিকিৎসা বা self-medication করলে এটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং দাগ তৈরি করতে পারে। সঠিক cleanser, non-comedogenic moisturizer, oil-free sunscreen, ব্রণ না খোঁটার অভ্যাস এবং ,, থেকে দূরে থাকা- এই কয়েকটি অভ্যাসই অনেক ক্ষেত্রে ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে ব্রণ ৬-৮ সপ্তাহেও না কমলে, বড় ব্যথাযুক্ত ব্রণ হলে, দাগ পড়তে শুরু করলে বা মানসিক চাপ তৈরি করলে চর্মরোদ বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

    আরো পড়ুনঃ অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম এবং উপকারিতা

    ৭ দিনে ব্রণ দূর করার উপায় তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায় মুখে ব্রণ দূর করার উপায়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Mohammad Abulllha Wahed
    • Website

    Related Posts

    Easy Mediterranean Dinner Ideas for Busy Weeknights (10 Ingredients or Fewer)

    November 22, 2026

    দ্রুত হাই প্রেসার কমানোর উপায়: ঘরোয়া টিপস ও স্বাস্থ্যকর অভ্যাস

    November 21, 2026

    Best Sunscreen for Kids: Top Picks for Every Age and Skin Type

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Update

    ব্রণ দূর করার উপায় : কারণ, ধরণ এবং চিকিৎসা

    November 22, 2026

    Easy Mediterranean Dinner Ideas for Busy Weeknights (10 Ingredients or Fewer)

    November 22, 2026

    How Is It Possible for Ski Jumpers to Stay in the Air So Long and How Do They Train for That?

    November 22, 2026

    6 Best Cameras for Photography in 2026

    November 22, 2026

    দ্রুত হাই প্রেসার কমানোর উপায়: ঘরোয়া টিপস ও স্বাস্থ্যকর অভ্যাস

    November 21, 2026
    Categories
    • Business
    • Education and Jobs
    • Game
    • Health Update
    • Latest news
    • Movie review
    • News
    • Others
    • Sports
    • Technology
    • Travel & Tourism
    • অনলাইন বিস্তারিত
    • ভিসার খবর
    • লাইফস্টাইল
    সর্বস্বত্ব সংরক্ষিত © 2026 Probashidaily
    • DMCA Policy
    • Disclaimer
    • About Us
    • Contact Us
    • Terms and Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.