আপনি কি দ্রুত হাই প্রেসার কমানোর উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। বিশ্বজুড়ে হাই ব্লাহ প্রেসার একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত এবং আরও অনেক দেশের মতো বাংলাদেশেও বিপুল সংখ্যক মানুষ হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ তথা হাইপারটেনশনে ভুগে থাকেন। আমরা অনেকেই জানি যে, উচ্চ রক্তচাপ কমাতে খাবারে লবণের ব্যবহার সীমিত করতে হয়। কিন্তু এখানেই শেষ, এটা কেবল শুরু। প্রকৃতপক্ষে, সংবহনতন্ত্রকে সুস্থ রাখতে আরো কিছু বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। উচ্চ ক্তচাপ কমাতে ওষুধই একমাত্র সমাধান নয়, আমরা চাইলে প্রাকৃতিক উপায়েও রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের জীবনযাপনে ঘটিয়ে ওষুধ ছাড়াই রক্তচাপ কমিয়ে আনা সম্ভব হবে পারে। এখানে প্রাকৃতিক উপায়ে রক্তচাপ কমানোর উপায় দেয়া হলো।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে কী খাবেন
প্রতিদিন কিছু সময় ব্যায়াম করতে হবে এবং খাদ্য অভ্যাস ঠিক রাখতে হবে।
- প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর শাকসবজি যেমন পালংশাক, ফুলকপি, শসা, লাউ, মটরশুঁটি, কলমি শাক, বাঁধাকপি, টমেটো, কুমড়া, বেগুন ইত্যাদি রাখতে হবে। শাকসবজি খাওয়ার পরিমান বাড়াতে হবে।
- পটাশিয়ামযুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। কলা, ডবের পানি, টমেটো ইত্যাদিতে পটাশিয়াম থাকে।
- এক কাপ দুধ খাওয়ার যেতে পারে প্রতিদিন।
- তৈলাক্ত মাছ পরিহার করে অন্য ছোট মাছ খেতে হবে।
- এছাড়া ফলমূল যেমন আমলকি, নাশপতি, পেঁপে, বেদানা, পেয়ারা এগুলোর মধ্যে যেকোনো এক ধরনের ফল প্রতিদিন গ্রহণ করা যেতে পারে।
কী খাবেন না
- চর্বি বা ফ্যাট জাতীয় খাবার পরিহার করতে হবে। যেমন গরু, খাসির মাংস, মাখন, পেস্ট্রি কেক ইত্যাটি। অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়া যাবে না।
- প্রথমে খাবারে লবণের পরিমাণ কমাতে হবে। কাঁচা লবণ একেবারেই খাওয়া যাবে না। এমনকি রান্না করা খাবারেও লবনের পরিমাণ কমাতে হবে।
- প্যাকেটজাত খাবার বাদ দিতে হবে।
- ভাত খাওয়ার পরিমাণ কমাতে হবে।
- ধূমপান, মদ্যপান ত্যাগ করতে হবে।
ঘরোয়া পদ্ধতিতে
প্রতিদিন হাঁটবেন: এক্সারসাইজ বা শরীরচর্চা হার্টের মাংসপেশিকে শক্তিশালী করে, যার ফলে এটি আরো কার্যকরভাবে রক্ত পাম্প করতে পারে, বলেন জনস হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব সেডিসিনের সেডিসিন বিভাদের অ্যাসোসিয়েট প্রফেসর সেথ মার্টিন। তিনি জানান, হাঁটলে ধমনী শিথিল হবে পারে। এর ফলে রক্ত পাম্পিংয়ে হার্টকে জোরদবস্তি করতে হয় না বলে রক্তচাপ কমে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রতিসপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট এমন শরীরচর্চা করতে পরামর্শ দিয়েছে যা হার্টের পাম্পিং কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 
ব্যালেন্সড ডায়েট অনুসরণ করুন: প্রাকৃতিক উপায়ে রক্তচাপ কমাতে চাইলে খাদ্যতালিকায় ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্যালেন্সড ডায়েটের ওপর থাকতে হবে। সবময় কেবল একজাতীয় খাবার খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ যেমন অসম্ভব হতে পারে, তেমনি শরীর পুষ্টিহীনতায়ও ভুগতে পারে। তাই খাদ্যতালিকাকে বৈচিত্র্যপূর্ণ করার চেষ্টা করতে হবে।
পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান: প্রচুর পটাশিয়াম রয়েছে এমন খাবার খেলেও রক্তচাপ কমতে পারে। এর কারণ হলো, পটাশিয়াম লবণের প্রভাব কমায়। আপনি যত বেশি পটাশিয়াম খাবেন, প্রস্রাবের মাধ্যমে তত বেশি লবণ বেরিয়ে যাবে। পটাশিয়াম রক্তনালীর প্রাচীরকে টানটান প্রসারণ থেকেও মুক্ত করতে পারে। এটাও রক্তচাপ কমাতে সহায়তা করে।
বসা থেকে বিরতি নিন: গবেষণায় দীর্ঘসময় বসে থাকার সঙ্গে অনেক স্বাস্থ্য সমস্যার যোগসূত্র পাওয়া গেছে, যেমন- স্থূলতা, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্ত শর্করা, কোমরে মেদ জমা ও উচ্চ কোলেস্টেরল। ২০১৮ সালে জার্নাল অব অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন প্রকাশিত গবেষণা ধারণা দিয়েছে, যাদের হাইপারটেনশন রয়েছে তারা দীর্ঘসময় বসে না থেকে হালকা শরীরচর্চা করলে রক্তচাপ কমে যাবে। যাদেরকে দীর্ঘ সময় বসে কাজ করতে হয় তারা যেন প্রতি আধ ঘন্টায় ওঠে দাঁড়ায়, হাঁটে অথবা হালকা শরীরচর্চা করে।
লেখকের শেষ কথা
মাথাব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড় এবকম কিছু লক্ষণ দেখা দিতে পারে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কিন্তু যদি কারো রক্তচাপ ১৪০/৯০ মিলিমিটার মার্কারি বা তার বেশি হয় এক্ষেত্রে বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে। বয়সভেদে এ মাত্রা কিছু কম অথবা বেশি হবে পারে।
আরো পড়ুনঃ ওজন কমানোর সহজ ও কার্যকর উপায়: সঠিক খাদ্যভ্যাস ও ব্যায়ামে কমতে পারে অতিরিক্ত ওজন
