Close Menu
    Facebook X (Twitter) Instagram
    ProbashiDaily
    • DMCA Policy
    • Disclaimer
    • About Us
    • Contact Us
    • Terms and Conditions
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Travel & Tourism
    • Education and Jobs
    • Health Update
    • Latest news
    • Others
    Subscribe
    ProbashiDaily
    Home»Others»বাংলাদেশে জাতীয় পতাকা ডিজাইনার কে: বাংলাদেশ জাতীয় পতাকা সম্পর্কিত অজানা তথ্য ও ইতিহাস
    Others

    বাংলাদেশে জাতীয় পতাকা ডিজাইনার কে: বাংলাদেশ জাতীয় পতাকা সম্পর্কিত অজানা তথ্য ও ইতিহাস

    Mohammad Abulllha WahedBy Mohammad Abulllha WahedNovember 21, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বাংলাদেশে জাতীয় পতাকা ডিজাইনার কে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আপনি কি বাংলাদেশে জাতীয় পতাকা ডিজাইনার কে সে সম্পর্ক জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।  বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত এক নাম। স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা কিন্তু করা হয়ে গিয়েছিলো স্বাধীনতার কিছু আগেই। বাংলাদেশের প্রথম পতাকাটির নকশা কিন্তু স্বাধীন বাংলা নিউক্লিয়াস সংগঠনের কিছু কর্মী এবং ছাত্রনেতার হাত ধরে। ১৯৭০ সালের ৬ ই জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ১০৮ নং কক্ষে পতাকার প্রাথমিক নকশাটি করা হয় যার নকশাকাররা হচ্ছেন ছাত্রলীগ নেতা আ স ম আব্দুর রব, কাজী আরেফ আহমেদ শাহজহান সিরাজ, মনিরুল ইসলাম , স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ণ দাস, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু, ছাত্রনেতা ইউসুফ সালাহউদ্দিন আহমেদ, কামরুল আলম খান সহ আরো অনেকে। 

    সেখানে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী সবুজ পটভুমিতে লাল সূর্যের মাঝে হলুদ বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকার নকশাটি চূড়ান্ত হয়। এই বাংলাদেশের মানচিত্রটি একটি বিশেষ কারণবশত পতাকায় যোগ করা হয়। সে সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্লোগান ছিলো জয় বাংলা। সে ক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়, যে কোন বাংলার কথা বলা হচ্ছে? পূর্ব বাংলা, পশ্চিম বাংলা নাকি দুই বাংলাই? তখন সিদ্ধান্ত হয় পতাকায় দেয়া থাকবে তৎকালীন পূর্ব বাংলা এর ভূমি প্রতিকৃতি তথা মানচিত্র । মজার ব্যাপার হলো দেশ স্বাধীন হলে যে ঐ মানচিত্রের প্রয়োজন হবে না সে সিদ্ধান্তটিও ওখানে নেয়া হয়েছিলো যা কিনা পরবর্তীতে পটুয়া কামরুল হাসানের নকশা করা পতাকা ক্ষেত্রে সত্যি হয়েছিলো। 

    জাতীয় পতাকার মাপ কত

    বাংলাদেশের জাতীয় পতাকাটি আমাদের দেশের জাতি এবং রাষ্ট্রের জাতীয় পরিচয় এর প্রতীক। গারো সবুজ বর্ণের আয়তক্ষেত্রের মাঝখানে একটা ভরাট রক্তিম বৃত্ত নিয়ে এটা তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ হচ্ছে পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ এর অনুপাত ১০ঃ৬ পতাকার মাঝখানে যে লাল বৃত্তটি রয়েছে তার ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যর পাঁচ ভাগের এক ভাগ। 

    বাংলাদেশে জাতীয় পতাকা ডিজাইনার কে

    জাতীয় পতাকা যিনি নকশা করেছেন

    ১৯৭০ সালে ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনু্ষ্ঠিত ছাত্রদের েএক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এজন্য ছাত্রদের নিয়ে একটি জয় বাংলা বাহিনী, মতান্তরে ফেব্রুয়ারি ১৫ বাহিনী গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়। এজন্য ১৯৭০ সালের ৬ জুন ঢকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলেন ১০৮ নং কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল েইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। এবৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ন দাস, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন।

    সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। কামরুল আলম খান তখন ঢাকা নিউ মার্কেটের এক বিহারী দর্জির দোকান থেকে বড় এক টুকরা সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনলেন। 

    এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হল এর ৩১২ নং কক্ষের এনামুল হকের কাছ থেকে অ্যাটলাস নিয়ে ট্রেসিং পেপারে আঁকা হলো পূর্ব পাকিস্তানের মানচিত্র। শিব নারায়ণ দাস পরিশেষে তার নিপুন হাতে মানচিত্রটি আঁকলেন লাল বৃত্তের মাঝে, এমনি করে রচিত হলো ফেব্রুয়ারি ১৫ বাহিনীর পতাকা, যা কিছুদিন পর স্বীকৃত হয় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে। এ পতাকাই পরর্তীতে ১৯৭১ সালে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। 

    লেখকের শেষ কথা

    বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন অনেকের মনে হয়তো এ বিষয়টি নিয়ে অনেক দিনের প্রশ্ন জমে আছে। বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ সার্বভৌম দেশ। তেমনি দেশর পতাকা ও স্বাধীন এই পতাকার ডিজাইনটি কার দ্বারা তৈরি। এ বিষয়টি নিয়ে সকলের মনে কৌতুহল থাকাটাই স্বাভাবিক। 

    আরো পড়ুনঃ অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের সঠিক নিয়ম কী? 

    জাতীয় পতাকা বংলাদেশের পতাকা ইতিহাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Mohammad Abulllha Wahed
    • Website

    Related Posts

    How to Remove Coffee Stains: Easy Ways to Clean Clothes, Carpets and More

    November 21, 2026

    অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের সঠিক নিয়ম কী? 

    November 21, 2026

    What Are Digital Subscription Offerings? The Business Model Taking Over in 2026

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Update

    দ্রুত হাই প্রেসার কমানোর উপায়: ঘরোয়া টিপস ও স্বাস্থ্যকর অভ্যাস

    November 21, 2026

    বাংলাদেশে জাতীয় পতাকা ডিজাইনার কে: বাংলাদেশ জাতীয় পতাকা সম্পর্কিত অজানা তথ্য ও ইতিহাস

    November 21, 2026

    Best Sunscreen for Kids: Top Picks for Every Age and Skin Type

    November 21, 2026

    How to Remove Coffee Stains: Easy Ways to Clean Clothes, Carpets and More

    November 21, 2026

    অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের সঠিক নিয়ম কী? 

    November 21, 2026
    Categories
    • Business
    • Education and Jobs
    • Game
    • Health Update
    • Latest news
    • Movie review
    • News
    • Others
    • Sports
    • Technology
    • Travel & Tourism
    • অনলাইন বিস্তারিত
    • ভিসার খবর
    • লাইফস্টাইল
    সর্বস্বত্ব সংরক্ষিত © 2026 Probashidaily
    • DMCA Policy
    • Disclaimer
    • About Us
    • Contact Us
    • Terms and Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.