Close Menu
    Facebook X (Twitter) Instagram
    ProbashiDaily
    • DMCA Policy
    • Disclaimer
    • About Us
    • Contact Us
    • Terms and Conditions
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Travel & Tourism
    • Education and Jobs
    • Health Update
    • Latest news
    • Others
    Subscribe
    ProbashiDaily
    Home»Others»অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের সঠিক নিয়ম কী? 
    Others

    অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের সঠিক নিয়ম কী? 

    Mohammad Abulllha WahedBy Mohammad Abulllha WahedNovember 21, 2026Updated:November 21, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আপনি কি অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের  জন্য ভাবছেন ? তাহলে জেনে নিন কি কি লাগবে , কিভাবে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন বিস্তারিত । অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন সার্ভিস পোর্টাল ভিজিট করে আবেদন করতে হবে । স্মার্ট আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অপরিহর্য নথি। দৈনন্দিন জীবনের গুরুত্ব পূর্ণ কাজকর্মে এর ব্যবহার অনস্বীকার্য। ২০০৮ সালে শুরু হওয়া এই প্রক্রিয়া ২০১৬ সালে ২ অক্টোবর থেকে ইলেক্ট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ডে উন্নীত হয়েছে এবং ২০২০ সাল থেকে চালু হয়েছে এর অনলাইন সেবাও।  অনেকের ক্ষেত্রেই অসাবধানতা কারনে এই গুরুত্বপূর্ণ কার্ডে তথ্যগত ভুল থেকে যায়, যা সাংশোধন করা জরুরি। এই সমস্যা সমাধানে বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি পোর্টালের  মাধ্যেমে অনলাইনে স্মার্ট কার্ড সংশোধন নিয়ে বিস্তারিত জেনে নিই।  এনআইডি কার্ড সংশোধনের সঠিক নিয়ম নিচে দেওয়া হলো।

    অনলাইনে আবেদনের নিয়ম 

    • অ্যাকাউন্ট রেজিস্টার বা লগইন : প্রথমে সরকারি অনলাইন ওয়েব-সাইটে প্রবেশ করুন। আপনার অ্যাকাউন্ট না থাকলে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফরম নম্বর এবং জন্মতারিখ দিয়ে রেজিস্টার করুন। অ্যাকাউন্ট থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
    • প্রোফাইল নির্বাচন : লগইন করার পর তথ্য সংশোধন অপশনে ক্লিক করুন। 
    • সংশোধনের ধরণ নির্বাচন: আপনি নিজের নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্যান্য তথ্য যা সংশোধন করতে চান তা সিলেক্ট করুন। 
    • প্রয়োজনীয় কাগজপত্র আপলোড: সংশোধনের ধরনের সাথে মিলিয়ে সঠিক কাগজপত্র যেমন , এসএসসি সনদ, ডিজিটাল জন্ম নিবন্ধন, পাসপোর্ট, কাবিননামা ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন। 
    • ফি প্রদান: নির্ধারিত আবেদন ফি অনলাইনে পরিশোধ করুন।  
    • আবেদন জমা: সব তথ্য ও কাগজপত্র ঠিক থাকলে আবেনটি চূড়ান্তভাবে জমা দিন। 

    অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের

    স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি ও সময় 

    ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য ফি মূলত দুইধরনের তথ্যের ওপর নির্ভর করে ধার্য হয় :

    সংশোধনের ক্ষেত্র প্রথমবার ফি দ্বিতীয়বার ফি পরবর্তীতে প্রতিবার ফি 
    কার্ডে প্রদর্শিত তথ্য  ২৩০টাকা  ৩৪৫ টাকা ৫৭৫ টাকা
    কার্ডে অপ্রদর্শিত তথ্য  ১১৫ টাকা প্রতিবার  ১১৫ টাকা প্রতিবার ১১৫ টাকা প্রতিবার

    ফি পরিশোধের ৩০ মিনিটের মধ্যে তথ্য সম্পাদনার কাজ শুরু করা যায়। সংশোধিত স্মার্ট আইডি কার্ড হাতে পেতে সর্বোচ্চ ২মাস পর্যন্ত সময় লাগতে পারে । এনআইডি কার্ড সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকারি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা মধ্যে ১০৫ নাম্বারে যোগাযোগ করা যাবে। 

    প্রয়োজনীয় কাগজপত্র

    • বানান বা নাম সংশোধনে: ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সমমানের সার্টিফিকেট , পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। 
    • পিতা-মাতার নাম সংশোধনে: পিতা মাতার এনআইডি কার্ডের কপি, নিজের অনলাইন জন্মনিবন্ধন ও শিক্ষাগত সনদ। 
    • জন্মতারিখ পরিবর্তনে: এসএসসি বা সমমানের মূল সনদ। 
    • বৈবাহিক অবস্থা বা স্বামীর নাম পরিবর্তনে: কাবিননামা বা তালাকনামা এবং স্বামীর এনআইডি কার্ড । 
    • ঠিকানা পরিবর্তনে: ইউটিলিটি বিল, বিদ্যুৎ, গ্যাস, পানি, হোল্ডিং ট্যাক্স রসিদ বা বাসা ভাড়ার চুক্তিপত্র এবং স্থানীয় জনপ্রতিনিধির চেয়ারম্যান বা কাউন্সিলর প্রত্যয়নপত্র। 

    লেখকের শেষ কথা: জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে নাম, পিতা মাতার নাম, জন্মতারিখ, এবং ঠিকানায় কোনো ভুল থাকলে তা এখন ঘরে বসেই বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল পোর্টলের মাধ্যমে অনলাইনে সংশোধন করা যায় ।  

    আরো পড়ুনঃ কাজী অফিসে বিয়ের খরচ 2025 বিস্তারিত জেনে নিন

    এনআইডি কার্ড স্মার্ট আইডি কার্ড ভুল সংশোধন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Mohammad Abulllha Wahed
    • Website

    Related Posts

    How to Remove Coffee Stains: Easy Ways to Clean Clothes, Carpets and More

    November 21, 2026

    What Are Digital Subscription Offerings? The Business Model Taking Over in 2026

    September 29, 2026

    When Do Cats Stop Growing? A Complete Timeline Explained

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Update

    Best Sunscreen for Kids: Top Picks for Every Age and Skin Type

    November 21, 2026

    How to Remove Coffee Stains: Easy Ways to Clean Clothes, Carpets and More

    November 21, 2026

    অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের সঠিক নিয়ম কী? 

    November 21, 2026

    খেজুর খাওয়ার উপকারিতা, পুষ্টিগুণ ও প্রকারভেদ

    November 19, 2026

    What Time Does Walmart Pharmacy Close? Weekday, Weekend & Holiday Hours

    November 18, 2026
    Categories
    • Business
    • Education and Jobs
    • Game
    • Health Update
    • Latest news
    • Movie review
    • News
    • Others
    • Sports
    • Technology
    • Travel & Tourism
    • অনলাইন বিস্তারিত
    • ভিসার খবর
    • লাইফস্টাইল
    সর্বস্বত্ব সংরক্ষিত © 2026 Probashidaily
    • DMCA Policy
    • Disclaimer
    • About Us
    • Contact Us
    • Terms and Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.